
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৪, ৫:১৫ পি.এম
কারিতাসের মতবিনিময় সভা ও হুইল চেয়ার বিতরণ

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সংস্থার বাস্তবায়িত প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকসেবী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প-এসডিডিএফ এর আয়োজনে উন্নয়ন কমিটির সভাপতি স্বজল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও উপজেলার এনিমেটর আসুন্তা হেম্ব্রম এর সঞ্চালনায় মতবিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।
মতবিনিময় শেষে সংস্থার পক্ষ থেকে ৬ জনকে একটি করে হুইল চেয়ার ও ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ৯ হাজার ৫'শ টাকা করে আর্থিক সহায়তা, ৪ জনকে ক্রেস, একজনকে সাদা ছড়ি ও ১০জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ২০০০ টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
এ সময় সংস্থার উন্নয়ন ক্লাব প্রতিনিধি, নারী ফোরামের সদস্য, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution