
প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৯:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৪, ৯:০১ পি.এম
পায়ে হেঁটে ৬৪ জেলা ঘুরবেন আকাশ

পায়ে হেঁটে ৬৪ জেলা ঘুরে দেখার উদ্দেশ্যে ১৭ সেপ্টেম্বর বের হয়ে ৯ টি জেলা ঘুরে বাড়িতে ফেরেন আকাশ (১৯) এরপর দ্বিতীয় দফায় গত ১ ডিসেম্বর বের হয়ে এখন পর্যন্ত ৭ জেলা ঘুরেছেন তিনি।ইচ্ছে পায়ে হেঁটে ৬৪ জেলা ঘুরবেন এই যুবক। বুধবার (১১ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা হতে সকাল ১০ টায় পায়ে চিলমারী উপজেলায় পৌছান বিকেল সাড়ে চার টার দিকে। চিলমারীতে অবস্থান করে আগামীকাল গাইবান্ধা জেলার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেবেন তিনি।
আকাশ আহমেদ(১৯)চুয়াডাঙ্গা জেলার আলমডাঙা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার খাসকাওরা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র। আকাশ আহমেদ জানান, অনেকেই তো যানবাহন বা বিভিন্ন ভাবে জেলা ঘুরেছেন। আমার কাছে মনে হয়েছে আমি পায়ে হেটেই ৬৪ জেলা ঘুরব। সেই আমি বেরিয়ে পড়েছি। ইনশাআল্লাহ আমি ৬৪ জেলায় পায়ে হেটেই ঘুরে আসতে পারব। পথে ঘাটে কোথাও সমস্যা হয়নি। সকলেই সহযোগিতা করেছেন। আজকে কুড়িগ্রাম জেলা ছিল ১৫ তম। এখন গাইবান্ধা হয়ে বগুড়া জেলার উদ্যেশ্যে যাবেন বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution