

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মওলানা ভাসানী পল্লীতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। রংপুর রোটারি ক্লাব ‘রোগ প্রতিরোধ ও চিকিৎসা মাস উদযাপন’ উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে কমিউনিটি অ্যাডভান্সড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি প্রকল্পের দেড় শতাধিক সদস্য অংশ গ্রহণ করেন।
বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মেফতাউল ইসলাম মিলন সেমিনারে স্নায়ু চাপ নিয়ন্ত্রণে রাখার দিকনির্দেশনামুলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি প্রকল্পের সদস্যদের স্নায়ু চাপ মুক্ত রাখার লক্ষ্যে মিলন মেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। এছাড়া মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি নামক প্রকল্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের উদ্বোধন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution