
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ১১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৯:৪০ পি.এম
ফ্রি চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে সাবা ডায়াগষ্টিক সেন্টারের যাত্রা শুরু
![]()
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের গোবিন্দ নগরে সাবা ডায়াগষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও সিভিল সার্জান ডা. নুর নেওয়াজ আহমেদ।
উদ্বোধন উপলক্ষ্যে ডায়াগষ্টিক সেন্টারের স্বত্বাধিকারি মো. মতিউর রহমানের সভাপতিত্বে তৃতীয় তলায় এক উদ্বোধনি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জান ডা. নুর নেওয়াজ আহমেদ। গেস্ট অব অর্নার হিসেবে দিনাজপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. তহিদুর রহমান (তৌহিদ) উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন বিভাগের চিকিৎসক, জেলা বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু সহ জেলার প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনি সভায় অতিথিরা সাবা ডায়াগষ্টিক সেন্টারের মঙ্গল ও সাফল্য কামনা করে বলেন, এই ডায়াগষ্টিক সেন্টারের মাধ্যমে সকলে কাঙ্খিত চিকিৎসা সেবা পাবেন এবং সবার আস্থার একটি ডায়াগষ্টিক সেন্টার হবে সাবা ডায়াগষ্টিক সেন্টার।
এছড়াও ডায়াগষ্টিক সেন্টারটির স্বত্বাধিকারি মো. মতিউর রহমান বলেন, এখানে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ পর্যন্ত সকলের জন্য একজন চিকিৎসক থাকবে। যিনি সবার ফ্রি মেডিকেল সেবা প্রদান করবেন এবং প্রতিমাসে ১০ জন অসহায় ও দরিদ্র মানুষকে ফ্রি পরীক্ষা সেবা প্রদান করা হবে। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। যাতে সকলকে কাঙ্খিত সেবা প্রদান করতে পারেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution