
ফের পাঁচ ডিগ্রির নিচে নেমে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির তাপমাত্রা। সাপ্তাহিক ছুটির দিনের সকালেও শীতে কার্যত কাঁপছে শহরটি। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে রাজধানী নয়াদিল্লি এবং আশপাশের এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে দিল্লি নগরীর প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজংয়ে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত এক সপ্তাহে এই নিয়ে তিন বার ৫ ডিগ্রির নিচে নেমে গেল তাপমাত্রা।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআই আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে জানিয়েছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে এতটা তাপমাত্রা কমল দিল্লিতে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রাজস্থানের কোনও কোনও অংশে সোমবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। তবে শীত বাড়লেও বাতাসের গুণমানে বিশেষ পরিবর্তন হয়নি। বরং শনিবারের তুলনায় আরও হ্রাস পেয়েছে বাতাসের গুণমান।
এছাড়া ঘন ধোঁয়াশায় হ্রাস পেয়েছে দৃশ্যমানতা। শনিবার সকাল ৭টার দিকে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২১২। রোববার একই সময়ে শহরটির বাতাসের গুণমান ২৪৬ গিয়ে পৌঁছেছে।
মূলত ভারতের এই রাজধানী শহরটি দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায়ও ভুগছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution