
নীলফামারীর সৈয়দপুর মাইক প্রচারক ও অপারেটর শ্রমিক ইউনিয়নের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে শহরের বিমানবন্দর সড়কস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানেরআয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী - ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব মো. শওকত চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালেক সাবু, শিক্ষক ও সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম। অন্ষ্ঠুানে আমন্ত্রিত অতিথি, সুধীজন ও সংগঠনের শতাধিক মাইক প্রচারক ও অপারেটররা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution