
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় পুর্নিমা রায়(২৪) নামে উত্তরা ইপিজেডের এক কর্মী নিহত হয়েছে। বুধবার সকালে দারোয়ানী টেক্সটাইল সড়কে এই ঘটনা ঘটে। পুর্নিমা জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের গুড়গুড়ি এলংমারী এলাকার প্রশান্ত রায়ের স্ত্রী। দুর্ঘটনায় জড়িত ডাম্পার ট্রাক চালক শাহিন আলমকে আটক করেছে পুলিশ। সে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর চৌধুরীপাড়া এলাকার নাছির মোল্লার ছেলে।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, স্বামী প্রশান্তসহ মোটর সাইকেল যোগে ইপিজেড যাচ্ছিলেন। ঘটনার সময় একই দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পড়ে যান পুর্নিমা। এ সময় ট্রাক চাপায় মারা যান ওই নারী। স্থানীয়রা দুর্ঘটনায় জড়িত ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution