
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১০:৩৪ পি.এম
কাউনিয়ায় সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবাদ সভায় বক্তারা সাদপন্থী কর্তৃক টঙ্গি ময়দানে হামলা চালিয়ে মুসল্লিদের হত্যা ও রক্তাক্ত আহত করার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ভারতের মাওলানা সাদ বিভিন্ন সময় ভুল বয়ানের মাধ্যমে মুসল্লিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন। তারা মসজিদ দখল করাসহ একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।
তারা পরিকল্পিতভাবে টঙ্গী ময়দানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা করে ঘুমন্ত সাথীদের ওপর হামলা চালিয়েছেন। এতে চারজন শহিদ সহ অসংখ্য সাথী আহত, নিখোঁজ হয়েছে। অনেকে মৃত্যুর আশঙ্কা রয়েছে। যারা হামলা চালায় এদের কোনো ধরনের তাবলীগ?’এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের আহবান থাকবে বাংলাদেশ থেকে দ্রুত সাদপন্থীদের নিষিদ্ধ করতে হবে।
সেই সাথে ২০১৮ সালের পহেলা ডিসেম্বর এবং ২০২৪ সালের ১৮ ডিসেম্বর হামলাকারীদেরকে গ্রেফতার করে শাস্ত্রীর আওতায় আনতে হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution