
নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের পড়াশুনার মনোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে শহরের পুরাতন বাবুপাড়াস্থ স্কুল চত্বরে ওই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক নীলফামারী জজ কোর্টের আইনজীবী হিল্লোল রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ছানারুল ইসলাম, মো. মুকুল হোসেন, মৌসুমী আফরোজ, মো. আনিসুজ্জামান, রেশমা খাতুন প্রমুখ।
এর আগে স্কুলের প্লে শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের গত বার্ষিক পরীক্ষার ফলাফলের প্রতিবেদন তুলে দেয়া হয়। অভিজাত এ শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু শিক্ষার্থীদের হাতে ফলাফলেরওই প্রতিবেদন তুলে দেন।
ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষিকা শারমিন আকতারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ নিঘাত সুলতানাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution