
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ৬:২৯ পি.এম
পাটগ্রামে গোডাউনের দেয়াল ধসে পড়ে শ্রমিকের মৃত্যু
![]()
লালমনিরহাটের পাটগ্রামে ভুট্টার গোডাউনের দেয়াল ভেঙে আব্দুল হামিদ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে দিকে উপজেলার মুন্সিরহাট জগৎবেড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হামিদ জগৎবেড় চাত্রারপার এলাকার মৃত এন্তাজ মিয়ার ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ঐ ভুট্টার গোডাউনের শ্রমিকরা মালিককে গোডাউনের দেয়ালের ফাটল থাকার বিষয়টি অবহিত করেছিলেন। তবে মালিক তাদের মৌখিক অভিযোগের কোন গুরুত্ব দেননি এবং বলেছিলেন, কিছু হবে না, বলে তাদের কাজ চালিয়ে যেতে বলেন। এরপরই এ ভয়াবহ ঘটনা ঘটেছে ।
ঘটনার রাতে কিছু শ্রমিক গোডাউনের ভেতরে ভুট্টার বস্তা লোড ও আনলোড করছিলেন। এমন সময় হঠাৎ গোডাউনের একটি দেয়াল বিকট শব্দে ভেঙে পড়ে। এ সময় পাশেই থাকা কয়েকজন শ্রমিক তা দেখে দৌড়ে প্রাণ বাঁচালেও, আব্দুল হামিদ দেয়ালের কাছাকাছি থাকায় তার কিছু করার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত দেয়ালটি তার উপরে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা, এবং ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution