
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ৭:৩০ পি.এম
কাউনিয়ায় যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রংপুরের কাউনিয়া উপজেলায় কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার ২৯ ডিসেম্বর ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা এলাকায় নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রংপুর মেট্রোপলিটন তাজহার থানা পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনী।
গ্রেফতার আব্দুল মজিদ রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও মহেশা গ্ৰামের মৃত কপিল উদ্দিনের ছেলে। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম সর্দার গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শাহ আলম সর্দার জানান, রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে তাজহাট এলাকায় ছাত্র জনতার উপর হামলায় ওমর ফারুক আহতের ঘটনার মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ এজাহারভুক্ত আসামি। যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে ভোরে গ্ৰেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution