
তিনি বলেন, এখন আ.লীগ সরকার আবার হুঙ্কার দিচ্ছেন। তারা আবার ফিরে আসবেন। আবার দেশ দখল করবেন। আবার আগের মত তান্ডব চালাবেন। কিন্তু সৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসেনা। বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা আর ফিরে আসেনি।
ডা: শফিকুর রহমান বলেন, যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তারা তছরুপ, চুরি, ডাকাতি, জনগণের টাকা লুটপাট করেছেন এবং সেই টাকা দেশের বাইরে তারা পাচার করেছেন।
ঠাকুরগাঁওয়ে ১৭ বছর পর আয়োজিত জামাতের এই কর্মী সভায় হাজারো মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য দেলাওয়ার হোসেন সহ অনেকে। এছাড়া জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution