
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ৭:৩৭ পি.এম
প্রয়াত আকাশকে শ্রদ্ধা জানিয়ে জিপিএ’র শীতকালীন ফটোওয়াক

প্রতি বছরের মতো এবারও খ্রিস্টীয় নতুন বছরের প্রথম সকালে শীতকালীন ফটোওয়াকের আয়োজন করা হয়েছিলো। বুধবার গাইবান্ধা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন (জিপিএ) এই ফটোওয়াকের আয়োজন করা হয়। তবে এবারের আয়োজনটি ছিল ব্যতিক্রমী ও আবেগঘন। প্রয়াত ফটোগ্রাফার নাফিস শাহরিয়ার আকাশকে শ্রদ্ধা জানাতে তার স্মৃতির প্রতি ফটোওয়াকটি উৎসর্গ করা হয়।
‘স্মৃতিতে আকাশ’ শিরোনামে ২০২৫ সালের বিশেষ ফটোওয়াকে অংশগ্রহণ করেন সংগঠনের একঝাঁক প্রতিভাবান ফটোগ্রাফার কুদ্দুস আলম, শিপলু কুমার, জাহিদ হাসান জীবন, রেজওয়ান সিফাত, অয়ন, নয়ন কৃষ্ণ, কলি, সায়মন, বিশাল, হৃদয়, মিথুন, শ্রাবণ, প্রাণকৃষ্ণ, আশিক, আলিফ, সউমিক, ওমর, সিয়ামসহ আরও অনেকে।
সকালে সবাই গাইবান্ধা পৌর পার্কে একত্রিত হন এবং সেখান থেকে রওনা দেন বালাসি ঘাটের উদ্দেশ্যে। নির্ধারিত সময়ের মধ্যে বালাসি ঘাটে পৌঁছে সকলে নিজের মতো করে প্রকৃতি ও জীবনের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করেন। সৃজনশীলতার এই যাত্রা শেষে সবাই আবার একত্রিত হন।
ফটোওয়াকের শেষ পর্যায়ে সংগঠনের সদস্যরা গাইবান্ধা পৌর গোরস্থানে যান এবং আকাশের কবরে তার আত্মার শান্তি কামনায় দোয়া করেন।
নাফিস শাহরিয়ার আকাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ফটোওয়াক শুধু ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; এটি হয়ে উঠেছিল বন্ধুত্ব, আবেগ ও ভালোবাসার একটি অনন্য দৃষ্টান্ত। গাইবান্ধা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন প্রমাাণ করেছে যে, ছবি হৃদয়ের অনুভূতি এবং স্মৃতিকে ধরে রাখার এক শক্তিশালী ভাষা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution