
প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ৯:১৫ পি.এম
কুড়িগ্রামে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামে বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভার মাধ্যমে জেলা ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।বুধবার সকাল ১১ঘটিকায় জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাএদলের নেতাকর্মীবৃন্দ কুড়িগ্রাম ঈদগাহ মাঠে জড়ো হয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্্যালী শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণকরে কলেজমোড়স্থ এসে শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়গ্রাম জাতীয়তাবাদী দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জাতীয়তাবাদী দলের সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু,জেলা ছাএদলের সভাপতি আমিমুল ইহছান,সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল।
প্রধান বক্তা সোহেল হোসাইন কায়কোবাদ বলেন ভবিষ্যতে বিএনপির পক্ষে থেকে যে কোন ডাকে আমরা বীর সৈনিকের মত ঝাপিয়ে পড়ব।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution