
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ৫:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৪:২৫ পি.এম
পঞ্চগড়ে চোরাচালানের ৬টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি

আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ১৫ হাজার টাকা দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৃহস্পতিবার সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় বোর্ডবাজারে ৬টি ভারতীয় গরু আনা হয়েছে বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজার পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অধীনস্থ অমরখানা বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মিজানুর রহমান এর নেতৃত্বে বিজিবির টহল দল অভিযান পরিচালনা করেন। পরে ৬ টি গরু সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। আটককৃত গরুগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।
নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।
যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ভবিষতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution