
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৭:৪৫ পি.এম
ফুলবাড়ীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলকিস বেগম (৪০) নামের এক অসুস্থ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা কদমতলা গ্রামে। নিহত বিলকিস বেগম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাই কাজী গ্রামের সিরাজুল হকের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, বিলকিস বেগম স্বামীর বাড়ীতে দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন এবং রংপুরসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে আসছিলেন।
এছাড়াও তিনি গত তিন-চার মাস থেকে বাবার বাড়ীতে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু রোগ ভালো হওয়ার লক্ষণ না দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ৩ জানুয়ারী শুক্রবার সকাল ৯ টায় দিকে তার বাবা বাদশা মিয়ার বাড়ীতে সবার অজান্তে গোয়াল ঘরের আঁড়ারের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে বাড়ীর লোকজন কোথাও তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে ঘোয়াল ঘরে ওই নারীর ঝুলন্ত অবস্থা দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে দেখে অনেক আগেই তার মৃত্যু হয়েছে। পরে নারী ঝলন্ত মরদেহ উদ্ধার করা হয় ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, পরিবার ও তার স্বামীর কোনো ধরনের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে এবং এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution