
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৫, ৯:৪০ পি.এম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রিজন ভ্যানে উঠলেন ছাত্রলীগের নেতারা

বিএনপি পার্টি অফিস ভাংচুরের অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধায় পাঁচ ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই ৫ ছাত্রলীগ নেতাকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়েছে। এ সময় তারা থানার লকাপ থেকে বের হয়ে 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে প্রিজন ভ্যানে উঠেন। এমনকি থানা চত্তর থেকে প্রিজন ভ্যান বের না হওয়া অবদি তারা জয় বাংলা স্লোগান দেন।
এর আগে শুক্রবার (০৩ জানুয়ারী ) দুপুর থেকে সন্ধ্যা অবদি হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিফুল খান বাবু, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রুমন ও শাকিল চোপড়া।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় অবস্থিত হামার বাড়ি নামে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় বিএনপি’র পার্টি অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution