
নীলফামারীতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহায়তায় ২১০জন দরিদ্র শীতার্তের মাঝে লেপ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের তত্বাবধানে উপকারভোগীদের কাভারসহ একটি করে লেপ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পুলিশ সুপার মোর্শেদ আলম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম ও সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ আমান এতে উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা, অনগ্রসর গোষ্ঠি, প্রতিবন্ধি, প্রবীণ ব্যক্তিদের মধ্যে এসব লেপ বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution