
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৪:১৪ পি.এম
ঘোড়াঘাটে সেনাবাহিনীর শীত বস্ত্র বিতরণ

বুধবার (০৮ জানুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে রংপুর এরিয়ার খোলাহাটি ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রায়হান-উল-হাসান সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার হিসেবে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ০২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution