

স্প্যানিশ কোপা দেল রের শেষ ষোলোতে এবার একটা জমজমাট লড়াই হবে বলেই আশা করা যায়। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত লড়াইয়ে কিছুটা কঠিন প্রতিদ্বন্দ্বী পেয়েছে আসরের সবচেয়ে সফল দল বার্সেলোনা। শেষ ষোলতে বেতিসের মুখোমুখি হতে হবে তাদের। অন্যদিকে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ পেয়েছে সহজ প্রতিদ্বন্দ্বী সেলতা ভিগোকে।
বুধবার (৮ জানুয়ারি) কোপা দেল রের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। যেখানে গত আসরের চ্যাম্পিয়ন অ্যাথলেতিক বিলবাও মুখোমুখি হবে ওসাসুনার। আর স্পেনের আরেক জায়েন্ট অ্যাতলেতিকো মাদ্রিদ লড়বে এলচের বিরুদ্ধে।
আগামী ১৪, ১৫ এবং ১৬ জানুয়ারি শুরু হবে কোপা দেল রের শেষ ষোলোর লড়াই। এরপর কোয়ার্টার ফাইনাল হবে ৫ ফেব্রুয়ারি। আর দুইটি সেমি ফাইনাল হবে ২৬ ফেব্রুয়ারি ও ২ এপ্রিল। আসরের ফাইনাল হবে এপ্রিলের ২৬ তারিখ।
এক নজরে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচসমূহ-
পন্তেভেদ্রা-গেতাফে
ওরেন্স-ভ্যালেন্সিয়া
আলমেরিয়া-লেগানেস
এলচে-অ্যাতলেতিকো মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ-সেলতা ভিগো
বার্সেলোনা-রিয়াল বেতিস
রিয়াল সোসিয়েদাদ-রায়ো ভ্যায়াকানো
অ্যাথলেতিক বিলবাও-ওসাসুনা
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution