
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৪:৩৫ পি.এম
ফুলবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রখানা কদমতলা নামক স্থানে সীমান্ত এলাকা থেকে আসা দুই যুবকের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় ফিটিং করা তিন কেজি গাঁজা উদ্ধারসহ চোরাকারবারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনা সদর উপজেলার সরশি সোনাতলা গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে পলাশ (২৩) ও একই উপজেলার পশ্চিম সাধুপাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে ইকবাল হোসেন (২৪)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গাঁজাসহ আটক আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution