
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৪:৫৯ পি.এম
পঞ্চগড়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক এক
![]()
এসময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশী, আমেরিকান ডলার, চায়না ইউয়ান,ভারতীয় রুপি সহ ৫৫ হাজার ৮৮৮ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি। পরে তাকে সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটক ব্যাক্তির বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।
আটক হওয়া ফাইম সাইদ আহম্মেদের বাড়ি ঢাকা রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকায়। তিনি ওই এলাকার মৃত আবু আহম্মেদের ছেলে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ভারত সীমান্তের আমতলী এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ফাইম সাইদ আহম্মেদ নামে ওই ব্যাক্তি।
এসময় বিজিবির টহল দল তাকে আটক করে৷ পরে তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোন উত্তর দেয়নি ওই ব্যাক্তি। এসময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশী ৩ হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, ৩ টি ১০০ ডলারের নোট, ৪ হাজার ৭২০ ভারতীয় রুপির বিভিন্ন নোট, ৩৪৫ চায়না ইউয়ান জব্দ করা হয়। যা বাংলাদেশী টাকায় ৫৫ হাজার ৮৮৮ টাকা। এছাড়া ওই ব্যক্তির সাথে থাকা দুইটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে আসা ঐ ব্যক্তি ভারতীয় অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
এ সময় আমাদের বিজিবির টহল দল তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সীমান্তে বিজিবি সব সময় তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, চোরাচালান, মাদক পাচার ঠেকাতে বিজিবি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution