
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১১:২০ পি.এম
কাউনিয়ায় সারাই ইউনিয়নের ৬ বিএনপির নেতা বহিষ্কার
![]()
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ছয় জন ওয়ার্ড বিএনপির নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা ও সদস্য সচিব এডভোকেট মোজাহারুল আলম বাবলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- উপজেলার১ং সারাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আরমান, একই ওয়ার্ডের বিএনপির সদস্য মো:নাজির হোসেন ও মো: পারভেজ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুদার রহমান, একই ওয়ার্ডের বিএনপির সদস্য মো: মুকুল মিয়া এবং ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর কে দলীয় সকল পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সদস্য সচিব এডভোকেট মোজাহারুল আলম বাবলু জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution