
নীলফামারীতে সোনালী ব্যাংক পিএলসি’র কাজীরহাট উপ-শাখায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ব্যাংকের নৈশপ্রহরী মাসুদ রানাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করায় পুলিশ। সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি। লালমনিরহাট সদরের রহিম উদ্দিনের ছেলে মাসুদ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা ইপিজেড স্টেশনের সিনিয়র অফিসার খুরশিদ আলম জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আমরা উপস্থিত হই। সে সময়ে ব্যাংকের গার্ড রুম ও ম্যানেজার কক্ষে সংগঠিত অগ্নিকাণ্ড নির্বাপন করা হয়। আমরা যাওয়ার আগেই ব্যাংকের নৈশপ্রহরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়, তবে ব্যাংকের ভোল্টে আগুন লাগেনি।
সোনালী ব্যাংক পিএলসি কাজীরহাট উপ-শাখার ব্যবস্থাপক আব্দুল মোনায়েম জানান, রাতেই মোবাইল ফোনে খবর পেয়ে ৯৯৯ য়ে খবর দেই। ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। ভেতরে দুটি কক্ষে আগুন লেগেছিলো। বলেন, রাস্তায় পড়েছিলো নৈশপ্রহরী মাসুদ। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
তার সাথে হাসপাতালে গিয়ে কথা হলে জানিয়েছেন, কয়েকজন লোক তাকে বেঁেধ রেখেছিলো এবং মারধোর করে। পরে কোন রকমে সে বেঁচে গিয়ে ব্যাংকের বাহিরে অসুস্থ্য অবস্থায় পড়ে থাকে।তবে লোকেরা অসৎ উদ্দেশ্য নিয়ে ব্যাংকে এসেছিলো। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিয়েছি।
জানতে চাইলে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজুর রহমান সাঈদ জানান, অগ্নিকাণ্ডের সুত্রপাত জানা যায়নি। ফায়ার সার্ভিস সেটি নিরুপন করার চেষ্টা করছে। প্রায় দুই লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। চুরি ডাকাতি কিনার অন্যকিছু সেটি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে আসল রহস্য।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution