
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৬, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১০:২১ পি.এম
পঞ্চগড়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পঞ্চগড়ের বোদা উপজেলায় এক হাজার গবীর অসহায় শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা বিএনপি, অংগ সহযোগী সংগঠনের উদোগে বোদা পাথরাজ সরকারি কলেজ মাঠে উপজেলার ৯ ইউনিয়নের শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব এবং বাফফের ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ।
এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন, বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়, যুগ্ন আহবায়ক সাজ্জাদার রহমান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুল্লাহ আসাদ, আব্দুল মান্নান ও হকিকুল ইসলাম সহ বিএনপি, অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution