
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৬, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৩:৫৯ পি.এম
পঞ্চগড়ে রেইস প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতাধীন ঠাকুরগাঁও ওয়েলফেয়ার সেন্টার এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক যুগ্মসচিব (অর্থ ও কল্যাণ) গিয়াস উদ্দিন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বাবুল হোসেন, পঞ্চগড় সিভিল সার্জনের প্রতিনিধি নিশাত আনজুম মারফি, জেলা সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, ঠাকুরগাঁও ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহকারি পরিচালক আতাউর রহমান, RAISE প্রকল্প সমন্বয়ক আফজাল হোসেন সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ব্যাংক ও এনজিওর প্রতিনিধি সহ বিদেশ ফেরত প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সভায় বিদেশ গমন ইচ্ছুকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান, দালালের খপ্পরে না সরকারের মাধ্যমে বিদেশ যাওয়ার পরামর্শ, বৈধ পথে রেমিট্যান্স প্রদান করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
এর আগে, সেমিনারের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে প্রবাসীদের জন্য ওয়েজ আর্নাস বোর্ডের বিভিন্ন কর্মকান্ড ও প্রবাসীদের প্রবাস জীবনের উপর প্রামাণ্য চিত্র দেখানো হয়।
পরে একই প্রকল্পের আওতায় বিদেশ ফেরত প্রত্যাগত অভিবাসী কর্মীদের আত্মকর্মসংস্থানের আর্থিক সহায়তা (ঋণ) প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution