
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৮:১০ পি.এম
রাজিবপুরে আ.লীগের দুই নেতা গ্রেফতার
![]()
কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও পুকুরে মাছ চুরির মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি কবির হোসেন (৫৫) ও সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমানকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় রাজিবপুরের বটতলা বাস স্ট্যান থেকে তাদের গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ।
রাজিবপুর উপজেলার কাচারি পাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে কবির হোসেন ও উপজেলার জাউয়ার চর গ্রামের মৃত সুরুজ্জামালের পুত্র হাফিজুর রহমান।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তসলিম উদ্দিন বলেন চাঁদাবাজি ও পুকুরে মাছ চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে কুড়িগ্রাম আদালতে প্রেয়ন করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution