
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৪:৫৪ পি.এম
ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দোকান পুড়ে ভশ্মীভুত

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে দোকানে থাকা প্রায় ৬ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে বলে জানান দোকান মালিক কাদেরুল ইসলাম।
দোকানদার ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত ১১টায় কাদেরুল তার দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তার দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং মসজিদে মাইকিং করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানতে চাইলে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, থানা সংলগ্ন পুরাতন বাজারে ভিতরে পুড়ে যাওয়া ওই দোকানটি মুদি দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ও পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution