
নীলফামারী জেলা কারাগারের বন্দি মমিনুর রহমান চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে হাসপাতালের প্রিসন সেলে তার মৃত্যু হয়। তিনি জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের পুর্ব শিমুলবাড়ি রাঙ্গামাটি এলাকার মতিয়ার রহমানের ছেলে।
জেলা কারাগার সুত্র জানায়, অসুস্থতা জনিত কারণে ৭জানুয়ারী নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় পরদিন ৮জানুয়ারী। নীলফামারী জেলা কারাগারের সুপার রফিকুল ইসলাম জানান, ৪৮বছর বয়সী মমিনুর রহমানের হাজতি নম্বর ছিলো ৩৫৩৫/২৪।
অ্যাজমা রোগে ভুগছিলেন মমিনুর। কারা হাসপাতালে চিকিৎসা প্রদান ছাড়াও উন্নত চিকিৎসার জন্য নীলফামারী থেকে কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, গেল বছরের ১২ডিসেম্বর তিনি কারাগারে আসেন। তার বিরুদ্ধে দুটি মামলা ছিলো।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution