
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৯:৫০ পি.এম
গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে বালু কারবারীদের মহোৎসব

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরিফ দেওয়ানী পাড়া গ্রামে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন কারবারিরা। একটি সংঘবদ্ধ কুচক্রী মহল মাহিন্দ্রা ট্রাকের মাধ্যমে দিনের পর দিন এ কাজ করে আসছে। স্থানীয় সূত্রে জানা যায়, নদী থেকে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নদীর তীরবর্তী এলাকার ভূমি ধসে যাওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে। এতে স্থানীয় কৃষিজমি ও বসতবাড়ি ঝুঁকির মধ্যে পড়ার পাশাপাশি সরকারি রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে । তাছাড়াও বর্ষাকালে বালু বিক্রি করার জন্য প্রায় ৫০০ মাহিন্দ্রা ট্রাক বালু উঁচু জায়গায় মজুত করে রাখা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বালু উত্তোলনের ফলে ঘাঘট নদীর গভীরতা বাড়ছে এবং পানির স্রোত বৃদ্ধি পেয়ে আশপাশের গ্রামগুলোতে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। তবুও প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ বিষয়ে বড়বিল ইউনিয়ন পরিষদের সদস্য ( মেম্বার) বুলবুল আহমেদ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নদীর গতিপথ পরিবর্তনের জন্য বালু তোলা হচ্ছে।” গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। দোষীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution