
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ১০:৫৮ পি.এম
নীলফামারীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রাক প্রাথমিক কেন্দ্র পরিদর্শন

নীলফামারীর ছয়টি উপজেলার মধ্যে ডোমার উপজেলার পাংগা মুকুটপুরে মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) ইসালামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় উপস্হিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপপরিচালক মোছাদ্দিকুল আলম এবং ফিল্ড অফিসার মাসুদ রানা সহ কেয়ারটেকার ছাইফুল আলম প্রমূখ।
জেলা প্রশাসক নায়িরুজ্জামান মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের এই প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীদের শতভাগ উপস্হিতি এবং শিক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশসহ ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন এই কার্যক্রম গ্রামের ছোট ছোট শিশুদের স্কুলগামী করার জন্য প্রস্তুতকরণ এবং ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষার জন্য কার্যকরী ভূমিকা পালন করে আসছে।
তিনি আরো বলেন এই কার্যক্রম সরকারের একটি সফল প্রকল্প হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে।আগামী দিনে সমাজে কোমলমতি শিশুদের নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ বিকাশে এই প্রকল্প আরো সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং ভবিষ্যতে এই প্রকল্পের সফলতা অর্জনের মধ্যে দিয়ে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution