
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরের মহিলা কলেজ মোড় থেকে ৩০০ মিটার আর সিসি সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) বেলা ১২ টায় মহিলা কলেজ মোড়ে এ সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।
এ সময় উপজেলা প্রকৌশলী হোসেন আলী, জেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবু তাহের, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাত আল মামুন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী বলেন- এলজিইডি’র বাস্তয়াবনে ৩০০ মিটার এ রাস্তায় মোট ব্যায় হবে ৯২ লক্ষ ১৯ হাজার ৫০ ব্যায় হবে। এ রাস্তা নির্মানের মাধ্যমে উপজেলাবাসীর দীর্ঘদিন ভোগান্তির অবসান ঘটবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution