
বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলা করেছিলেন যে যুবক, তার ছবি প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। ঘটনার পর কীভাবে যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজ।

প্রসঙ্গত, বুধবার রাতে সাইফের উপর হামলা হয়। অভিযুক্ত যুবক সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। সাইফ তাকে বাধা দিতে গেলে তার উপর হামলা হয়। গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution