
বিতর্কিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবেই গ্রুপ কাণ্ডে জনগণের তোপের মুখে পড়েছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব থাকতে দেখা যায়নি। তবে সম্প্রতি সময়ে আবারও সরব হতে দেখা গেছে। নিয়মিত করছেন পোস্ট।
সম্প্রতি এক পোস্ট করে কান চলচ্চিত্র উৎসব যাওয়ার পর যা ঘটেছিল তার বর্ণনা দিয়েছেন। পোস্ট করে ভাবনা লিখেছেন, ‘কানের প্রথম দিন, আমি প্রথমবারের মত একা কোথাও এসেছি , তাও এত বড় একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে, খুব ভয় হচ্ছিল।’ তার কথায়, ‘আমার স্বপ্নের জায়গায় আমি কেবল পা টা রাখতে পারলাম। এখনো অনেক পথ বাকি। একা একাই মেকআপ, হেয়ার সব। আমি যে হোটেলে উঠেছি, এই হোটেল মালিক একজন নারী,তার নাম তাজ। সে জেনে খুবই খুশি হলো আমি বাংলাদেশের একজন অভিনেতা।’

শেষে বলেন, ‘তাজ এর জন্যে আমার কান যাত্রা অনেক আরামের হয়েছিল। মানুষ মানুষের সাহায্য পায়। আমি এভাবেই মানুষের ভালোবাসা পেয়েছি পুরো কান যাত্রায়।’
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution