
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ৫:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ১০:১০ পি.এম
কুড়িগ্রামে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৯ টি উপজেলা ও ৩ টি পৌরসভাসহ ১২ টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা আহবায়ক কমিটি কুড়িগ্রাম। জেলা আহবায়ক কমিটির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক শিক্ষাবিদ শফিকুল ইসলাম বেবু।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কমিটি বিলুপ্ত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে শীঘ্রই নতুন আহবায়ক কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution