
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৬:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৭:৩৩ পি.এম
ফুলবাড়ীতে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রলির চাপায় সোহাগ (০৭) নামের এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামের এ দুঘর্টনাটি ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার চন্দ্রখানা চিনাবাড়ী সড়কের সাইডে থাকা অবস্থায় শিশুটিকে চাপা দেন বালু ভর্তি ট্রলিটি। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় শিশুটি উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হোমায়রা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু ওই এলাকার বিপ্লব মিয়ার ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution