
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৭:০৩ পি.এম
ফুলবাড়ীতে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ ওই এলাকার মাদক ব্যবসায়ী শাহা আলম (৪২)কে হাতেনাতে গ্রেপ্তার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution