
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আরও ৮ জন বিডিআর জওয়ান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে তারা কারাগার থেকে বেরিয়ে যান। এ নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সর্বমোট ১৩৪ জন বিডিআর জওয়ান মুক্তি লাভ করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিডিআর জওয়ানদের মুক্তি দেওয়া শুরু করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ ও হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। বিকেল ৪টা পর্যন্ত ১২৬ জন বিডিআর জওয়ানকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -১ থেকে ২৪ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে থেকে ৮৯ জন, হাইসিকিরিটি কারগার থেকে ১৩ জনসহ ১২৬ জন বিডিআর জওয়ান মুক্তি লাভ করেন।
রাত ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আরও ৬ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ ও হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে আরও ৮ জনসহ মোট ১৩৪ জন বিডিআর জওয়ান মুক্তি লাভ করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
কারামুক্তির পরপরই আবেগাপ্লুত হয়ে পড়েছেন ওই বিডিআর জওয়ানরা। তাদের যে ক্ষতি হয়ে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার পাশাপাশি পুনরায় চাকরিতে বহাল করতে বর্তমান সরকারের কাছে তারা অনুরোধ জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution