
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) নীলফামারী ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্থ ৩৫০জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন ও পঞ্চগড় সীমান্ত এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। বুধবার রাতে চিলাহাটি রেলস্টেশনে বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন(৫৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি শুয়ে থাকা ছিন্নমুল মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন।
এছাড়াও নীলফামারী ও পঞ্চগড় সীমান্ত এলাকার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। ৫৬ বিজিবি অধিনায়ক জানান, মানবিক কর্মসুচির অংশ হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution