
প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৩:৪৭ পি.এম
মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে- জামায়াতে আমীর ডাঃ শফিকুর রহমান

মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। যারা দেশকে ভালোবাসে তারা মৃত্যুকে চায়ের পেয়ালার মত মনে করে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে আমীর ডাঃ শফিকুর রহমান।
শুক্রবার ২৪ জানুয়ারী দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।কর্মী সম্মেলন সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাও আব্দুল মতিন ফারুকী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান আরো বলেন, কুড়িগ্রামের বড়াইবাড়ী যুদ্ধের প্রতিশোধ নিতে পিলখানা হত্যা কান্ড ঘটনানো হয়েছে।সমাজে অনাচার ও চাঁদাবাজি যারা করবে তাদের বিরুদ্ধে আমরা মুখ বন্ধ করে থাকবো না। এই জন্য আমরা রাজনৈতি করি।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম,কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ।এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী কমীরা সম্মেলনে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution