

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানারকুঠি গ্রামের কবি ও সাহিত্যিক হায়দার আলী বসুনিয়া (৯২) ২৪শে জানুয়ারি শুক্রবার বার্ধক্য জনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজারহাট উপজেলার নাজিম খাঁন ইউনিয়নের মনারকুঠি গ্রামে হায়দার আলী বসুনিয়ার জন্ম।
সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে তিনি ৫০টির বেশি উপন্যাস,নাটক ও কাব্য রচনা লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল তেপান্তরের মাঠ, তিস্তা নদীর পাড়ে, মেথর সমাচার,রাজাকারের মের্জাই বদল,দ্বিগিজয়ীর কান্না,পরী ডানাকাটা। নিভৃতচারী এ লেখকের প্রতিটি বইয়ে মানুষের বাস্তব জীবনের চিত্র নিখুঁতভাবে ফুটে তুলেছেন।তার মৃত্যুতে রাজারহাটবাসী শোকাহত।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution