
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৫:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ২:০৫ পি.এম
রৌমারীতে ভারতীয় ৬ গরু আটক করেছে বিজিবি
![]()
বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় রোববার সকাল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০-৪-টি থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শৌলমারী এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ২টি গরু আটক করে গয়টাপাড়া ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ও একই দিন সকাল ৭টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫৬ এমপি থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ছাটকড়াই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪টি গরু আটক করে দাঁতভাঙ্গা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution