
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ১০:৩৯ পি.এম
কাউনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ

রবিবার(২৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর ইউনিয়ন শাখার আয়োজনে টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমীর জনাব মাওলানা : এটিএম আজম খান।
মধুপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা : আবুল কালাম আজাদ বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা : আব্দুস ছালাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সালাম মিয়া, নায়েবে আমীর মাওলানা :মো: শেখ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলুল রহমান ফারুক প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution