
রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার মুন্ডুমালা পৌরসভা এলাকার দেবীপুরে এই দূর্ঘটনা ঘটে। একটি খড় বোঝাই অটোভ্যানকে ওভারটেক করার সময় দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম।
তিনি জানান, দুই মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা জাহিদ আলম (৪৫) ও পলাশ (২৬)। তারা দুইজন একই মোটরসাইকেলে ছিলেন। জাহিদ মোটরসাইকেলের পিছনে বসা ছিলেন। নিহত দু'জনের বাড়ি রাজশাহী মহানগরীর সিরোইল এলাকায়।
এ ঘটনায় গুরুতর আহত ভূপেন (২৬) ও রিয়াজকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution