
২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা জাতীয়তাবাদী মহিলা দল।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে ওই কার্যক্রম শুরু হয়।
লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ্ব মো. শওকত চৌধুরী। পরে শহরের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি জিয়াউল হক জিয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর ইয়াসমিন পারভিন, জেলা মহিলা দলের সভাপতি রওনক আফজাল রেনু, সাধারণ সম্পাদক রূপা বেগম, সিনিয়র গুলশান আরা বাবলী,সহ সভাপতি সখিনা বেগম, সাংগঠনিক সম্পাদক শবনম খাতুন, দপ্তর সম্পাদক মোমেনা খাতুনসহ বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট্সত্ত্বা ও জাতীয় সমন্বয় কমিশন গঠণ,অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনসহ ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের বারোটা বাজিয়ে গেছে। লাখ লাখ, কোটি টাকা বিদেশে পাচার করে অর্থনীতির চাকা বন্ধ করেছে। ফলে তাদের বিচার বাংলার মাটিতেই করতে হবে। তাদের সকল দূর্নীতি বিচার দেশের মাটিতেই করতে হবে। এজন্য বিএনপির পতাকাতলে দেশবাসীকে আসার আহবান জানান তিনি। বিএনপি ে চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা জনগনের মাঝে তুলে ধরতে দলের সকলস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution