
সম্প্রতি বাংলাদেশে বেড়াতে আসা একজন ভারতীয় পর্যটককে হয়রানি করা হয়েছে দাবিতে এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও প্রচার করা হয়েছে। পরে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে উঠে এসেছে নেপথ্য কাহিনী। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটককে হয়রানির দৃশ্য নেই বরং বিপিএলে চিটাগং কিংসের হোস্ট (উপস্থাপক) ইয়াশা সাগরের সাথে তার একজন ভক্তের ছবি তোলার সময় ধারণকৃত দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে কাউকে হেনস্তা সংক্রান্ত কোনো দৃশ্য দেখা যায়নি। পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সিলেটের স্থানীয় সংবাদমাধ্যম ‘Sylhetview’ এর ফেসবুক পেজে গত ১৩ জানুয়ারি, ২০২৫ এ ‘হাসি মুখে দর্শকদের সাথে সেলফি তুললেন ইয়াশা সাগর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে হুবহু সাদৃশ্য পাওয়া যায়।

প্রসঙ্গত, চলমান বিপিএল শুরুর আগেই চিটাগাং কিংস জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া, তার ইনস্টাগ্রাম পোস্ট এবং গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাকে বলতে দেখা যায় যে তিনি বাংলাদেশে তার সময় এবং কাজ উপভোগ করছেন। বাংলাদেশের আতিথেয়তার প্রশংসাও করতে দেখা যায়। অর্থাৎ, আলোচিত ভিডিওর নারী বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটক নন এবং তিনি হয়রানিরও স্বীকার হননি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution