

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি কোচে আগুন লেগে সব কটি আসন পুড়ে গেছে।এথে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) বেলা ১২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আহসান এন্টারপ্রাইজ নামের একটি কোচ ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ডে তাদের সিটের খুটি ভেঙ্গে যাওয়ায় মিস্ত্রি দীয়ে ঝালায়ের কাজ করছিলো।এসময় দাঁড়িয়ে থাকা কোচটিতে হঠাৎ আগুন লেগে যায়।এসময় আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।পরে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কোচটির সব আসনই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আহসান এন্টারপ্রাইজ এর ভূরুঙ্গামারী বাস কাউন্টারের ম্যানেজার নুর আলম বলেন, বাসটির সিটের খুটি ভেঙ্গে গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই (ওয়েলিং )করছে। সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়তো বাসের সীটে পড়ে আগুনে রুপান্তরিত হয়ে বাসে আগুন লাগছে। এতে বাসটির সবকটি সীট পুড়ে গেছে।নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কন্ট্রাকটরসহ অন্য মিস্ত্রি ওয়েললীং এর কাজ করতে ছিল এসময় সিটে আগুন লাগে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এটা নাশকতার মতো কিছু নয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের দূর্ঘটনা ঘটেছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution