
দিনাজপুরের নবাবগঞ্জে ১৪শ দুস্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ২টি করে কম্বল বিতরণ করা হয়। বে-সরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ তাদের সাপোর্ট প্রকল্পের উদ্যোগে গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার উপজেলার কুশদহ, মাহমুদপুর ও পুটিমারা ইউনিয়ন পরিষদ চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করে। স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান দুস্থদের হাতে এ শীতবস্ত্র তুলে দেন।
বিতরণ কালে ইসলামিক রিলিফ বাংলাদেশ নবাবগঞ্জ অফিসের প্রজেক্ট ম্যানেজার কাজল কুমার বসাক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution