
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৬:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৫, ৭:০৪ পি.এম
পাটগ্রাম সীমান্তে আইন লঙ্ঘন করে বৈদ্যুতিক পিলার স্থাপনান করল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে সীমান্তে বৈদ্যুতিক পিলার (খুঁটি) বসিয়েছে বিএসএফ। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় তথ্যটি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়ন ধবলসুতী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহাবুব।
জানা গেছে, এর আগে উপজেলার ধবলসুতি এলাকায় বৃহস্পতিবার বিকালে চাষাবাদের জমিতে কাজ করতে গিয়ে স্থানীয়রা বৈদ্যুতিক পিলার ও যন্ত্র স্থাপন দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বর্ডারগার্ড ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লোহার বৈদ্যুতিক পিলার (খুঁটি) দেখতে পায়। পরে কোনোকিছু না জানিয়ে রাতের অন্ধকারে বিএসএফ কর্তৃক শূন্যরেখার মধ্যে এসব স্থাপনের প্রতিবাদ জানায় বিজিবি।
বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮২৯ নম্বরের ২ নম্বর উপপিলার পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ার ভিটা সীমান্তের শূন্য রেখার ৫০ গজ অভ্যন্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের ফুলকাডাবরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা সে দেশের নির্মাণ শ্রমিকদের নিয়ে বৈদ্যুতিক পিলা (খুঁটি) স্থাপন করে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধবলসুতী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহবুব বলেন, ভারতীয় বিএসএফরা গতকাল বিকালে একটি বৈদ্যুতিক পিলার স্থাপন করে আমরা তাদের বাধা দেই এরকম তারা বাধা উপেক্ষা করে স্থাপন করে চলে যায়। পরে আমরা তাদেরকে ডাক দিলে তারা ডাক শুনেন না এ বিষয়ে আমরা উদ্বোধন কর্মকর্তাদের জানিয়েছে আজ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution