
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাইবান্ধা জেলা এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ. কে. এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা প্রমুখ। বক্তারা বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখি, কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখি, সঠিকভাবে রান্না করি, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করি, নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহার করাসহ নিরাপদ খাদ্যের উপর বিস্তারিত আলোচনা করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution